ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
সারাদেশ
বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ

ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একই দিনে একই স্থানে বিএনপি ও আ'লীগের পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।বিক্ষুদ্ধ কর্মীরা প্রতিপক্ষের ৫টি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।এছাড়া রুহিয়া বিএনপি অফিস ভাংচুর করে আগুনে পুড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন : চা শ্রমিকদের ঘর দেবেন প্রধানমন্ত্রী

জানা গেছে, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে দলীয় নেতাকে হত্যার প্রতিবাদ সহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩ টায় রুহিয়া বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ডাকে।

এই সময়ে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে রুহিয়া থানা আওয়ামীলীগ অফিসে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টার পূর্ব মুহুর্তে বিএনপির একটি মিছিল ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের বাড়ির সামনে একজন সংবাদকর্মীর উপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে। এ সময় আওয়ামীলীগ ও তাদের কর্মীদের হাতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক আহত হয়।ওই সময় থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাইদ বাবু সভায় যোগ দিতে গেলে বিএনপির কর্মীরা তাকে রাস্তায় আটক করে বেধরক মারপিট করে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন

এ সময় বিএনপি ও আওয়ামীলীগের কর্মীদের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কিছু নেতা কর্মী আহত হয়।বিকেল ৫ টার দিকে উভয় দল বিক্ষোভ মিছিল বের করে।বিএনপির পরপরই আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলটি কর্নফুলি এলাকায় পৌছলে বিএনপির কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় আবারো ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উভয় দলকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রুহিয়া থানা স্বেচ্ছাসেবলীগ আহবায়ক বাহারুল ইসলাম সোহেল ও ছাত্রলীগ নেতা মাহিন প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত হয়েছে।এছাড়াও উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। পরে বিএনপির অফিসে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ প্রতিপক্ষের কর্মীরা।বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এলাকায় সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার

ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগর সভাপতি এড.অরুনাংশু দত্ত টিটো অভিযোগ করে বলেন,বিএনপি সমাবেশের নামে এমপির বাড়িতে হামলা চালিয়ে এবং শান্তিপূর্ন সমাবেশে হামলা চালিয়ে বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানান রুহিয়া থানার ওসি সোহেল রানা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা