নবজাগরণ ফাউন্ডেশনের দিনব্যাপী কর্মসূচি
সারাদেশ

নবজাগরণ ফাউন্ডেশনের দিনব্যাপী কর্মসূচি

রাবি প্রতিনিধি: 'শিশুদের স্বপ্ন গড়ে আগামীর ভবিষ্যত' প্রতিপাদ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী নানা কর্মসূচি শুরু করেছে নবজাগরণ ফাউন্ডেশন।

আরও পড়ুন: বিএনপি অতীত সম্পর্কে জ্ঞান রাখে না

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও নবজাগরণ ফাউন্ডেশন উপদেষ্টা ড.মুনিমুল হক বলেন, সমাজের যারা বিত্তবান বা প্রতিষ্ঠান আছে তাদের সহযোগিতা থাকলে নবজাগরণ ফাউন্ডেশন আরো বড় বড় কর্মসূচির আয়োজন করতে পারবে। নবজাগরণ ফাউন্ডেশন 'একদিন স্বপ্নের দিন' যে উদ্যােগ নিয়ে কাজ করে যাচ্ছে সামনের তাদের দিনগুলোতে শিশুদের জন্য আরো বড় অনুষ্ঠান করতে পারবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন

সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করা সংগঠনটির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিশুদের নিয়ে দীর্ঘদিন কাজ করা নবজাগরণ ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত শিক্ষক শিক্ষার্থী সবার প্রতি এমন উদ্যােগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার শিক্ষার্থীদের দায়িত্ববোধ নিয়ে গর্ববোধ করছি। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ছাড়াও পারিপার্শ্বিক যে বিষয়গুলো সমাজ, পিতা-মাতা, রাষ্ট্রের প্রতি শিক্ষার্থীদের যে দায়িত্ববোধের জায়গা রয়েছে, আমি মনে করি তারা সেটা চর্চা করছে। আমার এ শিক্ষার্থীরা যখন কর্মজীবনে যাবে তারা মানবিক হবে। আমি মনে করি তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগঠনটিকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা করবো আমরা।

র্য্যালিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল- ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ আমদানি

সংগঠনটির দিনব্যাপী কর্মসূচিতে সকাল ৭ টায় সুবিধাবঞ্চিত শিশুসহ অংশগ্রহণকারী সবাইকে টিশার্ট বিতরণ, ৮ টার দিকে র্যালি,বাচ্চাদের জিয়া উদ্যানে ঘুরাঘুরি ও খেলাধুলা, দুপুর ২ টায় খাওয়া দাওয়া ও বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর বিকেল ৪ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ম্যাগাজিন 'বাঙালি' এর মোড়ক উন্মোচন করা হয়। সর্বশেষ বিকেল ৫ টায় সংগঠনটির ২০২২-২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, নবজাগরণ ফাউন্ডেশন অলাভজনক ও স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সংগঠনটি গঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা