সারাদেশ

নিখোঁজ রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: পিরোজপুরের বেকুটিয়ায় ফেরির পন্টুন থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহিল কাফির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার দক্ষিণ গাজীপুর এলাকায় কঁচা নদী থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ হিল কাফি সাতক্ষীরা-২ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চর টিকিয়া গ্রামে।

আরও পড়ুন: পুতিনের প্রতি ৮১.১ শতাংশ নাগরিকের আস্থা

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলেন কাফি। রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন। আজ দুপুর ১২টায় দক্ষিণ গাজীপুর এলাকার লোকজন লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডুবুরিরা লাশ উদ্ধার করেন।

কাফির ব্যাক্তিগত গাড়ির চালক মো. ইব্রাহিম বলেন, ‌‘স্যারকে নিয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলাম। বরিশালে স্যারের জন্মদিন পালন শেষে শুক্রবার ঢাকায় তাদের ইন্দিরা রোডের বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে দুর্ঘটনা ঘটলো। লাশ উদ্ধারের খবর পেয়ে স্যারের মা ও অন্য স্বজন বেকুটিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

আরও পড়ুন: অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

তিনি আরও বলেন, ‘আমি প্রায় পাঁচ বছর ধরে স্যারের সঙ্গে আছি। স্যার খুব ভালো মানুষ ছিলেন। তার একমাত্র বোন প্রিয়াংকা অস্ট্রেলিয়ায় থাকেন। আজ তার দেশে আসার কথা রয়েছে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা