বন বিভাগের ভূমি দখল করে লেবুর বাগান
সারাদেশ

বন বিভাগের ভূমি দখল করে লেবুর বাগান

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ইউনিয়নের সাইনামারী ঝিগাতলা এলাকায় বন বিভাগের জায়গা দখল করে লেবুর বাগান করেছে একটি প্রভাবশালী মহল।

আরও পড়ুন : বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে জানা যায়, প্রায় শত বিঘা বনায়নকৃত ভুমির গাছ কেটে জমি দখল করে লেবুর বাগান করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে কতিপয় প্রভাবশালী লোকজন।

বর্তমানে সিএফডব্লিওর জাহাঙ্গীর আলম স্থানীয়দের সহায়তায় উক্ত জমি দখলমুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন।

সিএফডব্লিও জাহাঙ্গীর আলম জানান, বনায়ণ ধংস করে আমরা কাউকে বন বিভাগের জমি জবরদখল করতে দিবো না। সরকার আমাদের বন রক্ষার দায়িত্ব দিয়েছেন, আমরা স্থানীয়দের সহায়তা নিয়ে ভূমিদস্যুদের এই মধুপুর বন থেকে বিতারিত করবো।

আরও পড়ুন : চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

তিনি জানান, দীর্ঘদিন যাবত এক প্রভাবশালী ব্যাক্তি ঝিগাতলার প্রায় একশো বিঘা বনায়ণ ভূমি জবরদখল করে লেবুর বাগান করে আসছেন, বিষয়টি আমাদের নজরে আসলে আমি এবং সিএফডব্লির অন্যান্য সদস্যগণকে সঙ্গে নিয়ে উক্ত জমি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই এই দখলকৃত জমি উদ্ধার করে বন বিভাগের আওতায় এনে সামাজিক বনায়ণ গড়ে তুলবো।

স্থানীয় আঃ বাছেদ বলেন, দখলকৃত এই জমিতে বন বিভাগের লাগানো একাশিসহ বিভিন্ন প্রকার গাছ লাগানো ছিলো, সেই গাছ কেটে এই জমিতে লেবু বাগান করা হয়েছে। আমরা এলাকাবাসী চাই এই জমি আবারও বনায়ণ হউক।

আরও পড়ুন : বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

সিএফডব্লিও এর সদস্যগন জানান, এ ব্যাপারে বন বিভাগ আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছেন।

উপজেলার দোখলা বিট কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বন বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রভাবশালী কিছু লোকজন জবরদখল করে বনের গাছ কেটে বিভিন্ন ফসলাদী আবাদ করছেন। আমরা সেই সকল জমি অবমুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন : ক্ষমতায় এলে নতুন তদন্ত কমিশন

তিনি আরও জানান, শুধু সিএফডব্লিও নয় সরকারী জায়গা যে কেও দখলমুক্ত করতে পারেন এ ব্যাপারে সব ধরনের সার্বিক সহায়তা আমরা বন বিভাগ থেকে করবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা