সারাদেশ

ছুটির দিনেও দায়িত্ব পালনের নির্দেশ

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা শূন্য আসনের উপ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটির দিনেও দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গাড়ির চাকায় পিষ্ট তিতুমীর কলেজের ছাত্রী

নির্বাচন কমিশনের উপ সচিব খোরশেদ আলম স্বাক্ষরিত নির্দেশনাটি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে যথাসময় ও যথাযথভাবে নির্বাচনের কাজ সম্পন্ন করার লক্ষ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের অফিস এবং নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে দায়িত্ব পালনের প্রয়োজন হবে। নির্ধারিত অফিস সময়ের পরেও গুরুত্বপূর্ণ কতিপয় কার্যক্রম যেমন-মনোনয়নপত্র দাখিল/গ্রহণ, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের/আপিলে গ্রহণ, প্রার্থিতা প্রত্যাহার বিষয়ক কার্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন: স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, আপিল ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নি®পত্তি ১৯-২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মৃত্যুবরণ করলে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা