বোয়ালমারীতে চিকিৎসককে বিদায় সংবর্ধনা
সারাদেশ

বোয়ালমারীতে চিকিৎসককে বিদায় সংবর্ধনা

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় এলাকাবাসী কর্তৃক এক চিকিৎসককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

আরও পড়ুন: কমছে বাস ভাড়া!

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ময়না ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল হাসানের বিদায় উপলক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে ময়না ইউনিয়নের খরসূতি গ্রামে অবস্থিত সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো. জাহাঙ্গীর হোসেন, সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক মো. রেজাউল হক টিটো, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সাদিন উর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম প্রমুখ।

আরও পড়ুন: ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

ময়না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধার সভাপতিত্বে এবং সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত চিকিৎসক ডা. তরিকুল হাসানকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. তরিকুল হাসান ছিলেন গরিবের ডাক্তার। তিনি চিকিৎসা সেবার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। বক্তারা চিকিৎসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সেই সাথে তার পরবর্তী কর্মজীবনের সাফল্যও কামনা করেন।

আরও পড়ুন: বাঁচতে হলে ইউক্রেন ছাড়তে হবে

উল্লেখ্য, ডা. তরিকুল হাসান ২০১৯ সালের ১১ ডিসেম্বর বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা