কক্সবাজার জেলা ছাত্রলীগের শোক র‌্যালী
সারাদেশ

কক্সবাজার জেলা ছাত্রলীগের শোক র‌্যালী

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণকালের সর্ববৃহৎ বিশাল শোক র‌্যালী করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকাল ৪টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে বিশাল এই শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে কক্সবাজারের সব উপজেলা, পৌরসভা, কলেজসহ সকল ইউনিট থেকে ছাত্রলীগের প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হয়। এসময় নেতাকর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সেস্নাগানে সেস্নাগানে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যা নজির সৃষ্টি করেছেন

বিশাল র‌্যালীটি প্রধান সড়ক পদক্ষিণ করে কলাতলী ডলফিন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সহ—সভাপতি রেজাউল করিম, রামু—সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়াল কমল, মহেশখালী—কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিএনপি এ দেশে হত্যা, ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষক। বিএনপি নেতারা তাদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র—চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে তাদের ১৫ আগস্টের নির্মম—নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ আগস্টের বর্বরতা ও পৈশাচিকতাকে ধারণ করে। তাই বিএনপির জন্য এখানে একটি পাকিস্তানি ক্লাব করে দেওয়া হবে। তাঁরা সেখানে বসেই পাকিস্তানের খোশ গল্পে মত্ত থাকবে।

আরও পড়ুন: বাঁচতে হলে ইউক্রেন ছাড়তে হবে

জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। তাদের মুখে এক কথা আর কাজে আরেক কথা। তারা দেশের মানুষের ভাল চায়না। পাকিস্তানের ইশারায় তাঁরা সবকিছু করে। তাই তাদের পাকিস্তানেই পুঁশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক কাউন্সিলর এম.এ মনজুর, প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর ও ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতানসহ আরও অনেকে।

আরও পড়ুন: ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

এর আগে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে বিকাল ৩টা ১ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। বিকাল ৩টা ৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। দুপুর থেকে কক্সবাজারের প্রতিটি উপজেলা, পৌরসভা, কলেজ, বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে আসে নেতাকর্মীরা। বিকাল গড়াতেই জনস্রোতে রূপ নেয় মুক্তিযোদ্ধা মাঠ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা