বোয়ালমারীতে কো-অপ্ট সদস্য জাহিদুলকে বহিষ্কার
সারাদেশ

বোয়ালমারীতে কো-অপ্ট সদস্য জাহিদুল বহিষ্কার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য মো. জাহিদুল ইসলামের সদস্য পদ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

সরকারি বিধিমালা গোপন করে তিনি ম্যানেজিং কমিটির সদস্য হয়েছিলেন- এমন অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান তার সদস্য পদ বাতিল করেছেন।

বিষয়টি আইনের পরিপন্থী উল্লেখ করে সভাপতি কামরুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি আচরণ বিধিমালা ১৯৭৯ এর স্মারক নং প্রা:শিঅ/ওএম/৩৯ বিদ্যা ঢাকা ২০১১/৩৫/৬০০ তারিখ ৩০/০১/২০১৪ ইং এর পরিপত্র মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত কোন শিক্ষক/কর্মচারী কোন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে না। তাই তার সদস্য পদ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া

প্রসঙ্গত, মো. জাহিদুল ইসলাম উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে অবস্থিত আলহাজ্ব মজিবুর রহমান আমিন রেনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

এ ব্যাপারে বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ঘরে বসে সভাপতি কোন সিদ্ধান্ত নিলেতো হবে না। ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে কাউকে সদস্য পদ থেকে বাদ দিতে হয়।

আরও পড়ুন : পানির নিচে পাকিস্তানের এক-তৃতীয়াংশ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, জাহিদুল ইসলামের সদস্য পদ বাতিলের ব্যাপারে আমি অবহিত নই, কোন চিঠিও পাইনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা