সারাদেশ

জাতীয় পতাকা উত্তোলন করা হয়না ইউপি কার্যালয়ে

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জাপানকে হারিয়ে স্পেনের শিরোপা জয়

জানা যায়, দেশে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্য সদস্যদের অবহেলায় ঘড়ির কাটায় দুপুর একটা বাজলেও জাতীয় পতাকা উত্তোলন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখেননি এবং প্রায়শই এমন করে থাকে।

আরও পড়ুন: মন মতো হলে সিনেমা করব

বীরমুক্তিযোদ্ধা আবুল কালামসহ স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধারা জানান, বিষয়টি দেখে তাদের খারাপ লেগেছে। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা। বেলা একটার সময়েও জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও এই বিষয়ে চেয়ারম্যানসহ সবার সতর্ক থাকার প্রয়োজন বলে মনে করেন তারা।এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত।

এ বিষয়ে ত্রিশাল ইউপি সচিব রফিকুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে বক্তব্য প্রদান করতে পারব না। চেয়ারম্যানের সাথে কথা বলুন।

আরও পড়ুন: তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

মুঠোফোনে সদর ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, নিয়মিতই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ চৌকিদার অসুস্থ থাকায় যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। পতাকা উত্তোলনের দায়িত্ব ইউপি সচিবের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আখতারুজ্জামান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা উড়ানোর নিয়ম রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি অবমাননার শামিল। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ত্রিশাল ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা