সারাদেশ

সার মজুদ, ব্যবসায়ীর উভয় দণ্ড 

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের এক সার ও বীজ ব্যবসায়ীকে অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে একটি ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন: ৫ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সোমবার (৩০ আগস্ট) রাত ৮ টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডুকে এই দণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মাঈনুদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মাঈনুদ্দিন জানান, মাদারীপুরের মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও সরকারি সার ডিলার জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গুদামে অবৈধ ভাবে ৮’শ ২৭ বস্তা ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল। বাজারে সার সংকট দূর করতে সোমবার রাত ৮ টার দিকে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৮’শ ২৭ বস্তা সার জব্দ করা হয়। সেই অবৈধ সার মজুদের অভিযোগে সদানন্দ কুন্ডুকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা