টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
সারাদেশ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি:

মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের চন্দনাইশের দুই সহোদর নিহত এবং ৩জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার ১৭ জুলাই রাতে প্রথম প্রহরের দিকে কক্সবাজারের টেকনাফে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।

জানা যায়, মডেল থানা পুলিশের একটি দল আটক আসামির স্বীকারোক্তি অনুযায়ী মাদক পাচারের সংবাদ পেয়ে টেকনাফের চকবাজার এলাকায় অভিযানে যায়।

এসময় মাদক বহনকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই মাযহারুল, কনস্টেবল দিন ইসলাম ও আমজাদ হোসেন আহত হন। তখন পুলিশও আত্মরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, ২টি অস্ত্র ও ১১টি বুলেটসহ গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রামের চন্দনাইশের আমিনুল হকের পুত্র মোঃ ফারুক (৩৭) ও আজাদুল হককে (২৪)গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

আহত সবাইকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারী সিন্ডিকেট সদস্য সহোদরদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা