সারাদেশ

খুলনায় সংঘর্ষ, গুলি, গণপিটুনিতে চারজন নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা মহানগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে তিনজন নিহত হয়েছেন। গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনিতে মেরে ফেলেছেন একজনকে। গুরুতর আহত হয়েছেন আরো সাতজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মশিয়ালী এলাকার ইস্টার্ন গেটে এ সংঘর্ষ শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে।

ঘটনাস্থলে নিহত দু’জন হলেন, মশিয়ালী এলাকার মৃত মো. বারিক শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৬০) ও মো. ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০)। ওই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ মো. সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ আরো আটজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. সাইফুল ইসলাম (২৭) । গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উত্তেজিত হয়ে রাত ২টার দিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেন জিহাদ শেখকে (৩০)।

এলাকাবাসী সংঘর্ষের জন্য দায়ী করছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক জাকারিয়া এবং তার দুই ভাই খুলনা মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ সভাপতি জাফরিন ও মিল্টনকে। তাদের অভিযোগ, মশিয়ালীতে ওই তিন ভাইয়ের একটি বাহিনী রয়েছে। তাদের সঙ্গে এলাকার ফকির গংদের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। এ পূর্বশত্রুতার জেরে জাকারিয়া ও জাফরিন এলাকার নিরাপরাধ ব্যক্তি মুজিবরকে অস্ত্রসহ পুলিশে ধরিয়ে দেন। খানজাহান আলী থানা পুলিশ বিকেলে মুজিবরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর এলাকাবাসী জাকারিয়া ও জাফরিনকে জিজ্ঞাসা করতে গেলে কথা কাটাকাটি হয়। সে সময় জাকারিয়া এবং তার দুই ভাই জাফরিন ও মিল্টন স্থানীয়দের ওপর গণহারে গুলিবর্ষণ করলে সংর্ঘষ বেধে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন ভাইয়ের বাহিনীর ওপর দীর্ঘদিনের ক্ষোভ ছিল। জনতার ওপর তাদের গুলিবর্ষণের ঘটনায় তা তীব্র আকার ধারণ করে। রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এলাকার ৩/৪টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে জাকারিয়া, জাফরিন ও মিল্টনের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেন। এসময় গণপিটুনিতে মারা যান জিহাদ শেখ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যুর পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন সাইফুল ইসলাম মারা যান। ক্ষিপ্ত এলাকাবাসী প্রতিপক্ষের জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ও এসআই শওকাত আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কোনো মামলা হয়নি।

হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই জাকারিয়াকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে খানজাহান আলী থানা আওয়ামী লীগ। এলাকায় চাপা উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা