সারাদেশ

নিরাপত্তাহীনতায় চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতির পরিবার

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের ওপর হামলার পর এবার তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় শামীম রেজার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন পরিবারটির সদস্যরা। ইব্রাহিম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ইব্রাহিম হোসেনের বড় ভাই জাহিদুর রহমান মিলন।

বিকালে যশোর জেনারেল হাসপাতালে ইব্রাহিমকে দেখতে যান যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এ সময় তিনি ইব্রাহিমের চিকিৎসার খোঁজ-খবর নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুর রহমান মিলন অভিযোগ করেন, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। বাবা আব্দুল খালেক চৌগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি চৌগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও তার ছোট ভাই ইব্রাহিম হোসেন চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি। ২০১৫ সালে ১৬ জুলাই ইব্রাহিম হোসেন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হলে শামীম তার বাহিনীর সদস্যদের নিয়ে ২০১৭ ও ২০১৯ সালে দুই দফা হামলা চালান। সর্বশেষ গত ১০ জুলাই শামীমের নেতৃত্বে বেড়গোবিন্দপুরের পারভেজসহ ১৩ জন ইব্রাহিম ও তার বন্ধু মিঠুনের ওপর হামলা করেন। তারা দুজনই বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এখন সন্ত্রাসীরা তার পরিবারকে হুমকি দিচ্ছে। এজন্য তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে ইব্রাহিমের বাবা আব্দুল খালেক, মা জহুরা বেগম, বোনের ছেলে সজল আহমেদ, প্রতিবেশি মাহিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা