সারাদেশ

ফরিদপুরে শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: পদ্মা নদীতে দ্বিতীয় দফায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে উজানের পানি। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ২৫ সেন্টিমিটার বেড়েছে, বর্তমানে যা বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নদ-নদীর পানিও বেড়েছে।

জেলায় চার উপজেলার ২০টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক। ফলে গ্রাম থেকে শহরে আসা মানুষগুলোকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এবারের পানি বৃদ্ধির হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি ঢুকছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, ‘আমার ইউনিয়নের ৭০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। কৃষকের ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে।’

সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০টি গ্রামের মানুুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক জায়গায় আঞ্চলিক সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে। সেখানকার মানুষগুলো মানবিক জীবন যাপন করছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘এই মুহূর্তে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আমরা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। দুর্গতরা প্রয়োজন মনে করলে এখনই সেখানে আশ্রয় নিতে পারেন। পর্যাপ্ত শুকনা খাবারও রয়েছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা