সারাদেশ

গোপালগঞ্জে করোনায় মৃত্যু বেড়ে ২৩, আক্রান্ত ১১৩৫ জন

নিজস্ব প্রতিনিধি:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম রেজা (৪৫) ও পোনা গ্রামের ঔষধ ব্যবসায়ী মাহফুজ মোল্যা (৬০) দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জনসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন এক হাজার ১৩৫ জন। আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্সসহ ৮৪ জন স্বাস্থ্যকর্মী। ৭২২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বাকি ৩৯১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, বুধবার (১৫ জুলাই) রাতে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের বাসিন্দা ও রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম রেজা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই উপজেলার পোনা গ্রামের ঔষধ ব্যবসায়ী মাহফুজ মোল্যা নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন জানান, গত কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা মো. সেলিম রেজার করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। গত ১১ জুলাই কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নমুনা দিলে ১২ জুলাই রিপোর্টে করোনা তার পজেটিভ আসে। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে ওষুধ ব্যবসায়ী মো. মাহফুজ মোল্যার করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত মঙ্গলবার (১৪ জুলাই) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নমুনা দেন। বুধবার (১৫ জুলাই) রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

এ পর্যন্ত মৃতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় আটজন, টুঙ্গিপাড়ায় চারজন, কাশিয়ানীতে পাঁচজন, কোটালীপাড়ায় একজন ও মুকসুদপুরে পাঁচজন রয়েছেন। এছাড়া মুকসুপুরে একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মুকসুদুপুরে সাতজন, কাশিয়ানীতে ছয়জন, কোটালীপাড়ায় ছয়জন ও টুঙ্গিপাড়ায় চারজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৬ হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে সদর উপজেলায় ৩৫৬ জন, মুকসুদপুরে ২১৭ জন, কাশিয়ানীতে ২০৭ জন, টুঙ্গিপাড়ায় ১৮৩ জন ও কোটালীপাড়ায় ১৭২ জনের করোনা পজিটিভ আসে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা