সন্তানের মৃত্যুর সংবাদে মায়ের স্ট্রোক
সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

সন্তানের মৃত্যুর সংবাদে মায়ের স্ট্রোক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাহের ইসলাম (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ খবর শুনে তার মা রেবেকা বেগম স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন

মঙ্গলবার (১৬ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলা ৮ নং রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের মো. ইসলাম ফকদনপুর গ্রামের ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাহের ইসলাম বাড়ির পাশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প গভীর নলকূপ ১৯৮ এর পল্লী বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে। পরে বৈদ্যুতিক ট্রান্সমিটার লাইন এর কাজ করতে গিয়ে পিলারে বিদ্যুৎ তাড়িত হন।

হঠাৎ একটি শব্দ শুনে স্থানীয়রা ছুটে গেলে দেখতে পান তাহের ইসলাম বিদ্যুত স্পর্শ হয়ে আছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : তুরস্কের বিমান হামলায় নিহত ২৫

তাহের ইসলামের মামাতো ভাই আকতার হোসেন বলেন, হঠাৎ করে আমার মামাতো ভাইয়ের মৃত্যু খবর শুনে মামি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ নং রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা