সড়কে খালি কলসি রেখে মানববন্ধন
সারাদেশ

সড়কে খালি কলসি রেখে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: ‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এ প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনকারীরা সড়কে খালি কলসি রেখে প্রতিবাদ জানায়।

আরও পড়ুন: মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

রোববার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে ভুক্তভোগি স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. সাইফুল ইসলাম সুমন, কেফায়েত উল্যা, জাকির হোসেন, সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গতকয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, যা চলতি বছরে প্রকট আকার ধারন করে। সুপেয় পানির রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে।

আরও পড়ুন: সহসা কমছে না তেলের দাম

পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এছাড়া সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মরা খালটি পুনঃখনন করে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে ২লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে, এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমে যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা