শোক দিবসে স্বেচ্ছায় রক্তদান
সারাদেশ

শোক দিবসে স্বেচ্ছায় রক্তদান

নোয়াখালী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

রোববার (১৪ আগস্ট) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের হল রুমে নিজে রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সেসাইটির সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের পর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ কর্মীসহ ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের উপপরিচালক আবদুল করিমের সঞ্চালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনসহ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য, স্বেচ্ছাসেবক, জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা