বিমানের সাথে পাখির সংঘর্ষ, ডানা ক্ষতিগ্রস্ত
সারাদেশ

বিমানের সাথে পাখির সংঘর্ষ, ডানা ক্ষতিগ্রস্ত

সান নিউজ ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের (বিজি-২০১) একটি উড়োজাহাজের ডানা পাখির আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে তিনি জানান, বার্ডহিটের কারণে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন।

তিনি আরও বলেন, বিমানটি অবতরণের সময় পাখির আঘাতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি। সকাল ৯.৪০ এ বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন: সেই ভাইরাল শিক্ষিকার আত্মহত্যা

ইঞ্জিনিয়াররা গ্রিন সিগন্যাল দিলে ফ্লাইটটি আবারও উড্ডয়ন করবে। এই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষমাণ বলেও জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা