সারাদেশ

প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত

শওকত জামান, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হাবিবুর রহমান (৪০) ও সোলায়মান হোসেন (৩৭) নামের দুই সহোদরের নিহত হয়েছে।

আরও পড়ুন: শুটিংয়ে যৌন হেনস্তার শিকার মিম

রোববার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ও সোলায়মান হোসেন ওই গ্রামের সওদাগর শেখের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যমল চন্দ্র ধর জানান, নিহত হাবিবুরের ভাতিজা ফকরুল একই গ্রামের ইউনুসের ছেলে ইমরানের বন্ধু ছিল। বেশ কয়েকদিন আগে ফকরুলের এক আত্মীয়কে ইমরান মারধর করলে তাদের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ভেঙ্গে যায়। ফকরুল ইমরানের কাছে দুই হাজার টাকা পায়। আজ (রোববার) সকালে ফকরুল কয়েকজন সঙ্গে নিয়ে ইমরানের কাছে পাওনা টাকা চাইতে যায়। পাওনা টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে খবর পেয়ে ফকরুলের চাচা হাবিবুর ও সোলায়মান সেখানে যান।

আরও পড়ুন: সেই শিক্ষিকার মৃত্যু রহস্যজনক

এদিকে, ইমরানের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হলে দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইমরানের পক্ষের লোকজনের ফালার আঘাতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর ও সোলায়মান। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। তিনি আরও জানায়, নিহত দুই সহোদরের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা