হাসপাতালে অতিরিক্ত টাকা আদায়, জরিমানা
সারাদেশ

অতিরিক্ত টাকা আদায়, জরিমানা

এম.এ আজিজ রাসেল : নরমাল ডেলিভারীতে অতিরিক্ত বিল আদায় করা হয়েছে দাবী করে গত ২৫ জুলাই কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালের বিরুদ্ধে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে অভিযোগ দেন জনৈক আশরাফ ইলাহী।

আরও পড়ুন : টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

বিষয়টি নিয়ে ১১ আগষ্ট উভয়পক্ষকে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ে শুনানীর জন্য ডাকা হয়। কিন্তু সেদিন হাসপাতাল কর্তৃপক্ষ সময় চায়।

শনিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় সেই শুনানি অনুষ্ঠিত হয়। এতে জেনারেল হাসপাতালের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি প্রমানিত হওয়ায় কর্তৃপক্ষকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসাইন বলেন, কোন প্রকার সেবার মূল্য উল্লেখ না করেই জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগকারীর থেকে সেবার মূল্য গ্রহণ করা এবং রোগীর নরমাল ডেলিভারি হলেও অভিযুক্ত প্রতিষ্ঠান সার্জন টিম চার্জ বাবদ ১২ হাজার টাকা আদায় করা যা ভোক্তা—অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই কারণে জরিমানা করা হয়েছে। জরিমানার থেকে অভিযোগকারীকে ৮ হাজার টাকা দেয়া হয়েছে।

আরও পড়ুন : ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

তিনি আরও বলেন, শনিবার বিকেলে আমরা আরও ৩ টি দোকান থেকে জরিমানা আদায় করেছি। এগুলো হলো শহরের খুরুশকুল রোডের আল মদিনা কৃষি বিতানকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে ইউরিয়া সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারণে ৩ হাজার টাকা ,সৌক সুপার সপকে মোড়কের গায়ে পণ্যের মেয়াদ আর খুচরা মূল্য না থাকায় ৩ হাজার টাকা এবং খুরুশকুলের মাম্মী এন্টারপ্রাইজকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা