পদ্মাসেতুর সংযোগ সড়কে লাশ
সারাদেশ

পদ্মাসেতুর সংযোগ সড়কে লাশ

সান নিউজ ডেস্ক: মাদারীপুর জেলার শিবচরের পদ্মাসেতুর সংযোগ সড়কের খুলনাগামী লেন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম মালঞ্চ বেগম (৪০)।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মঙ্গলবার ( ৯ অগাস্ট) ভোরে সংযোগ সড়কের মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মালঞ্চ বেগম উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী।

আরও পড়ুন : আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ভোরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। রাস্তা পার হতে গিয়ে কোনো পরিবহণ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন পরিবহণ বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। সড়কের উপর নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আরও পড়ুন : আজ পবিত্র আশুরা

শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহেল বাকী বলেন, সকালে সড়কের উপর থেকে দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা