ট্রাকের ধাক্কায় বাসচালক নিহত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় বাসচালক নিহত


সান নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রিন লাইন পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ৩ যাত্রী। ওই চালকের নাম আলী হোসেন (৫৫)।

আরও পড়ুন: জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মিরসরাই পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন- তরিকুল আলম (৩০), রাজু মিয়া (৪৫) ও মো. তৈমুর খান।

আরও পড়ুন: ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় মিরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রিনলাইন সার্ভিসের শীতাতাপ নিয়ন্ত্রিত দ্রুত গতির একটি বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এ সময় বাসটির আরও ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার হায়াতুল নবী বলেন, মিরসরাই পেট্রল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম জানান, বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে নিয়েছি।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা