গণপরিবহন চলাচল বন্ধ
সারাদেশ

গণপরিবহন চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক :জ্বালানি তেলের দাম বাড়ায় চট্টগ্রামে ডিজেলচালিত গণপরিবহন বন্ধ রয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে নগরীতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম গণপরিবহন চলতে দেখা গেছে। বন্ধ রয়েছে ডিজেলচালিত বাস। তবে ৩ ও ৪নং রোডসহ অন্যান্য রোডে সিএনজিচালিত গণপরিবহন চলতে দেখা গেছে। বিআরটিসির বাসও চলছে। এছাড়া সিএনজিচালিত হিউম্যানহলার ও অটোরিকশা চলছে।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

নগরীর কাজির দেউড়ী, ওয়াসা, লালখাবাজার মোড় এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত গন্তব্যের বাসের অপেক্ষা করছেন যাত্রীরা। বাস পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে নগরবাসীদের।

মো. সবুজ চট্টগ্রামের টেকনিক্যাল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের ওয়াসা এলাকায় দাঁড়িয়ে ছিলেন ৮ নম্বর বাসের জন্য। কিন্তু ১৫ মিনিট দাঁড়িয়েও বাস পাননি তিনি।

৩নং রোডের বাসের হেলপার হৃদয় গনমাধ্যমকে বলেন, গ্যাসের দাম বাড়েনি। তাই আমারা আগের ভাড়াই গাড়ি চালাচ্ছি। তবে জ্বালানি তেল দিয়ে চলে এমন গণপরিবহন নগরীতে বন্ধ রয়েছে।

শুক্রবার রাতেই আজ সকাল থেকে গণপরিবহন না চালানোর ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন গনমাধ্যমকে বলেন, নগরীতে জ্বালানি তেলে চলে গণপরিবহন বন্ধ রয়েছে। তবে সিএনজিচালিত গণপরিবহন চলাচল করছে।

তিনি বলেন, আমাদের সমিতির অধীনে নগরীতে সাতশর মতো বাস চলাচল করে। এর মধ্যে পাঁচশর বেশি বাস তেলে চলাচল করে।গতকাল (শুক্রবার) রাতেই আজ থেকে গণপরিবহন চলবে না বলে জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন।

আরও পড়ুন: বিকেলে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

বেলায়েত হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে রাতে পেট্রোল পাম্পগুলো তেল দেয়নি। সরকার জ্বালানি তেলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করেছে। এত দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। কারণ তেলের দাম বাড়ার ফলে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না, গাড়ির কিস্তিও হবে না। এই কারণে গাড়ি না চালানোটাই ভালো।

তিনি বলেন, তেলের দাম বাড়িয়েছে কিন্তু বাস ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা দেয়নি সরকার। ফলে সকাল থেকে গাড়ির চালক ও হেলপার যদি যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিতে যায়, তখন যাত্রীদের সঙ্গে মারামারি, হাঙ্গামা হবে। এর থেকে গাড়ি চলাচল বন্ধ রাখা ভালো। তাই চট্টগ্রাম নগরীতে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুনর্নির্ধারিত দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা করা হয়।

আরও পড়ুন: আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা