সারাদেশ

ত্রিশাল হেল্পলাইনের সভাপতি খাইরুল, সম্পাদক মানিক

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): সেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইনের ৪র্থ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ এ মানিক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৫ আগষ্ট) বিকেল ৪ টায় অনলাইনে সরাসরি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব

নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৫ জন, এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন মোঃ খাইরুল ইসলাম ও জান্নাতুল নাঈম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন ফরিদ আহমেদ ও এম এ এ মানিক। এতে সভাপতি পদে জান্নাতুল নাঈম পান ১০ ভোট, মোঃ খাইরুল ইসলাম পান ১৫ ভোট। ৫ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ খাইরুল ইসলাম। সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদ আহমেদ ৯ ভোট, এম এ এ মানিক ১৬ ভোট। ৭ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম এ এ মানিক।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় নিহত ২

সাংগঠনিক সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দিতা করেননি বিধায় সর্বসম্মতিক্রমে শেখ তাসনিহা রাফসিকে উক্ত পদের জন্য নির্বাচিত করা হয়।

জানা গেছে, ৬ আগস্ট ২০২২ খ্রিঃ থেকে ৫ আগস্ট ২০২৩ খ্রিঃ পর্যন্ত আগামী ১ বছরের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন। স্বল্প সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা রয়েছে। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ও ২ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক টিম নির্বাচন সফল করতে কাজ করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা