সারাদেশ

নারী-শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

এর আগে, শুক্রবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটের দিকে চর জব্বর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আটক রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭০ নং ক্লাস্টারের নূর বেগম (২১) খায়রুল আলামিন (২) সাইদুল আমিন (২৫) ৭৩ নং ক্লাস্টারের এরফান উল্যাহ (২২) কুলসুম (২০) রবিউল হাসান (২)।

শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটের দিকে চর জব্বর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: বিকেলে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর হতে দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চর আলাউদ্দিন এলাকায় সাত রোহিঙ্গা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে আসে বলে জানায়। পরে বিষয়টি চরজব্বার থানায় জানানো হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

দেবপ্রিয় দাশ আরও বলেন, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতেই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ৭ জনকে থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা