সারাদেশ

দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে সোহেল রানা ও রানু বাবু নামে দুই মাদক ব্যবসায়ীকে হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে উলিপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির।

আরও পড়ুন: ২৩ বছরের সংসারের ইতি!

সোমবার (১৮ জুলাই) আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে সোহেল রানা (১৯) পৌরসভার হায়াৎখা এলাকার আনচার আলীর পুত্র। অপর মাদক ব্যবসায়ী রানু বাবু (১৯) নিজাইখামার বাকরেরহাট এলাকার নজরুল ইসলামের পুত্র।

জানা গেছে, রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টায় উলিপুর পৌরসভাধীন ঢাকা বাস-টার্মিনালের পূর্ব পার্শ্বে জনৈক ব্যক্তির মার্কেটের পিছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় স্থানীয় জনতা দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করাবস্থায় আটক করে মারপিট করে। পরে খবর পেয়ে উলিপুর থানার এসআই হারিছুর রহমানের পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দেহ তল্লাশী করে মাদক ব্যবসায়ী সোহেল রানাকে (১৯) ৮ পুরিয়া হেরোইন, ৬ পিস ইয়াবা ও অপর মাদক ব্যবসায়ী রানু বাবুকে (১৯) ৭ পুরিয়া হেরোইন, ৫পিস ইয়াবাসহ আটক করা হয়।

আরও পড়ুন: বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়

পুলিশ জানায়, তারা পরস্পরের সহায়তায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান হতে অবৈধ মাদক হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে, মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রয় করতো। স্থানীয়রা তাদের মাদক ব্যবসায় বাধা প্রদান করলেও তারা কর্ণপাত করেনি। যার ফলে এলাকায় ছোট-খাটো চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়।

বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা