সারাদেশ

বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বাস চাপায় সিএনজি আরোহী এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় অপর এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। বিসয়টি নিশ্চিত করেছেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।

আরও পড়ুন: এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ

সোমবার (১৮ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার নিমতলীর সিংগার টেক নামক স্থানে সিরাজদিখান পরিবহন যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো - ব -১১-৯৫৭৪) ব্রিজের মোড়ে থেমে থাকা সিএনজিকে চাপা দিলে সিএনজি আরোহী মাছ ব্যাবসায়ী উৎপল দাস (১৭) নিহত হন। অপর আরোহী তপু দাস আহত হয়। আহত মাছ ব্যবসায়ী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান সিরাজদীখান থানা ওসি। ঢাকা থেকে মাছ কিনে এনে এরা মুন্সীগঞ্জে বিক্রি করতেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা