সারাদেশ

ট্রাক চাপায় ভাই-বোনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: যশোর সদরে নিজেদের মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।

আরও পড়ুন: উইন্ডিজকে বাংলাওয়াশ করলো টাইগাররা

রোববার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে তায়িবা (৪) এবং কামাল হোসেনের ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (২)।

জানা যায়, রোববার সকালে কামাল হোসেন ট্রাক নিয়ে কাজে বের হওয়ার উদ্দেশে ব্যাক গিয়ারে দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় উঠার চেষ্টা করছিলেন। এ সময় তায়িবা ও আবু হুরাইয়া খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। কামাল ট্রাক থেকে নেমে দেখেন, দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখার আছে

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বাড়িতেই আছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা