সারাদেশ

নব-বিবাহিত ছাত্রনেতাসহ তিনজন নিহত

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

শনিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), কচি মিয়া চৌধুরী ছেলে ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলপুর গ্রামের সিএনজি চালক রব্বান মিয়া (৪০)।

আহতরা হলেন, বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরী স্ত্রী আয়শা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), কচি মিয়া চৌধুরীর স্ত্রী আয়শা খাতুন চৌধুরী (৬০), ছেলে এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৫৫) সিএনজিযোগে গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার নিকটে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে

এতে বাস সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সিএনজি চালক রব্বান মিয়া, বকুল বেগম, ও এহিয়া চৌধুরী মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আয়শা বেগম ও রেনু বেগম চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন। এহিয়া চৌধুরী গত মাসে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মা ও চাচিকে নিয়ে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল দেব দুর্ঘটনায় ৩জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা