সারাদেশ

মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবক নিহত

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হাকিমপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে ছুরিকাঘাতে বাতেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শরিফুল ইসলাম।

আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত

শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাতেন (৩৫) হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে মাঠপাড়াস্থ স্থানীয় একটি ক্লাবের সামনে বসে ছিলেন বাহাউদ্দিন। এ সময় একই এলাকার ইমন নামে এক যুবক মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। কোনও একটি বিষয় নিয়ে দুজনের বাগবিতণ্ডা হয়।

আরও পড়ুন: ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ইনছান ও মাদক ব্যবসায়ী ইমনের মধ্যে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলে আসছিল। শুক্রবার বিকেলে বাতেন বিষয়টি মীমাংসা করে দেন। সন্ধ্যায় আবারও কথা কাটাকাটির জের ধরে ইমন মোটরসাইকেলযোগে তিনজনকে সঙ্গে নিয়ে মাঠপাড়ায় শামীমের দোকানের সামনে নেমে বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাতেনকে গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীর স্বজনদের ভাষ্যমতে, হাসপাতালে আনার আধা ঘণ্টা আগে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার বুকে ও উরুতে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ক্ষত বড় হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা