সারাদেশ

বিদেশির টাকা ছিনতাই, আ’লীগ নেতা গ্রেফতার

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর পরশুরামে গোবিন্দ বিশ্বাস (৪০) নামে একজন ভারতীয় নাগরিকের টাকা ছিনতাইয়ের অভিযোগে ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

পরশুরামে বিলোনিয়া ইমিগ্রেশন সীমান্ত পথে পাসপোর্ট ভিসা দিয়ে বৈধ পথে বাংলাদেশে আসার সময় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করার অভিযোগ উঠেছে উপজেলার বক্সমাহমুদ এলাকার ইউপি সদস্য সরোয়ারুল করিম চৌধুরীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি মেম্বার সরোয়ার, আরজুসহ অজ্ঞাত ৪-৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন ভারতের বিলোনিয়ার মতাই গ্রামের বাসিন্দা গোবিন্দ বিশ্বাস।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১২টার দিকে পাসপোর্ট ভিসা দিয়ে বৈধভাবে বিলোনিয়ার ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন গোবিন্দ বিশ্বাস। বেলা সাড়ে ১২টার দিকে সিএনজি যোগে পরশুরাম যাবার পথে পরশুরাম বাজারের কাছাকাছি পৌঁছলে সরোয়ারুল করিম চৌধুরীর নেতৃত্বে ৪/৫জন তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত একটি বাড়ীতে নিয়ে আটকে রেখে মারধর করে এবং তার সাথে থাকা নগদ বাংলাদেশি ৭০ হাজার টাকা এবং ভারতীয় রুপি ১০ হাজার টাকা এবং একটি স্বর্ণের গলার চেইন ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

গোবিন্দ বিশ্বাস জানান, তাকে অজ্ঞাত স্থানে একটি বাড়িতে নিয়ে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। টাকা ও স্বর্ণ নিয়ে তাকে ছেড়ে দেন।
গোবিন্দ বিশ্বাসের বাড়ি ভারতের বিলোনিয়ার মতাই গ্রামে। তার পিতার নাম সাধন চন্দ্র বিশ্বাস।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, ভারতীয় নাগরিকের মামলার প্রেক্ষিতে সরোয়রুল করিম চৌধুরীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা