ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলী (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হেনোলাক্সের মালিক সস্ত্রীক গ্রেফতার

মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসান আলী হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের মো.আলীম উদ্দিনের ছেলে। সে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত।

বিষয়টি রাণীশংকৈল থানার ওসি তদন্ত মো.আব্দুল লতিফ শেখ নিশ্চিত করেন।

আরও পড়ুন : রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ওসি তদন্ত মো.আব্দুল লতিফ জানান, হাসান আলী ছোট থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় কাতিহার রাজোর গ্রামে মো. মফিজ উদ্দিনের বাড়িতে থাকতো।

মঙ্গলবার সকালে ১১ টার দিকে হাসান আলী তার মামাতো ভাইদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করেও না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা হাসান আলিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা