ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সারাদেশ

ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীনতা বিরোধীদের বিচার কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মঙ্গলবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ - কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষে সর্বস্তরের জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে শান্তি কমিটির সন্তান কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীনতা বিরোধীদের বিচার কাজ দ্রুত বাস্তবায়নে দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারলিপি দেওয়া হয়।

জানা যায়, গত ২২ জুন ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বুলবুল একটি মামলা করেন। এতে বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান আকন্দ হলুদ,বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হক কে আসামী করা হয় ।

আরও পড়ুন : কমেছে আক্রান্ত ও মৃত্যু

শান্তি কমিটির তালিকায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বুলবুলের বাবা মৃত জাবেদ আলী বেপারী এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের বাবা মৃত আব্বাস আলী মন্ডলের নাম থাকায় এবং তাতে তিন মুক্তিযোদ্ধা স্বাক্ষর করায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলাটি করা হয়েছে দাবি মুক্তিযোদ্ধাদের।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হলুদ বলেন, স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধাদের শত্রু, পাকিস্তানের দালাল চক্রের কিছু সন্ত্রাসী মৃত পথযাত্রী বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে একটি চক্র। আমি এর তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন : রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

অনুষ্ঠিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মামলার স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মন্ডল, সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন, স্বেচ্ছাসবক লীগ নেতা শরিফুজ্জামান আকন্দ রানা, যুবলীগ নেতা সাইদুল গণি ভুইয়া রুমন প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা