বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
সারাদেশ

বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : হেনোলাক্সের মালিক সস্ত্রীক গ্রেফতার

২০২১-২২ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন।

আরও পড়ুন : কমেছে আক্রান্ত ও মৃত্যু

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, যুবলীগের যুগ্ম আহবায়ক রকি চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন : রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ বছর উপজেলার ১১ টি ইউনিয়নের মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ করা হবে।

কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা