প্রতীকী ছবি
সারাদেশ

প্রেম করে বিয়ে, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্যের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে। সোনামুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: শেষ হলো রূপসা রেলসেতুর নির্মাণ

রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম পিনু আক্তার (১৯) সে উপজেলার দেওটি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়ির নুরুল ইসলাম সেলিমের মেয়ে।

পুলিশ জানায়, চলতি বছরের ১৬ জানুয়ারি পিনু প্রেম করে বিয়ে করে রায়হান আহমেদ নামে এক যুবককে। রোববার বিকেলের দিকে পিনু বাবার বাড়ি থেকে গিয়ে সোনাইমুড়ী বাজার থেকে শপিং করে আসে। এরপর বিকেলের দিকে মুঠোফোনে স্বামী রায়হানের সাথে তার মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে পরিবারের সদস্যদের অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

আরও পড়ুন: গণধর্ষণের শিকার মহিলা মেম্বার

সোনামুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা