সারাদেশ

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে পুলিশের সামনেই সংঘবদ্ধ চক্র কুপিয়ে খুন করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা রমজানকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় খুরুশকুলের ডেইলপাড়া এলাকায় আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে। হামলার আশঙ্কায় নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে। নেতারা নিরাপত্তার জন্য দ্রুত ডেকে নেন পুলিশ সদস্যদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিহত ফয়সাল ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই এলাকায় রাতের অন্ধকারে ধানক্ষেতে নিয়ে গিয়ে নুরুল হুদা নামে রামু কলেজের এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেই ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ তুলে আসছিলেন নিহত নুরুল হুদার স্বজনরা। সেই ঘটনার জের ধরে নিহত নুরুল হুদার আত্মীয়-স্বজনরা ফয়সালের হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন: জন্মদিনেই খুন এসএসসি পরীক্ষার্থী

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু জানান, খুরুশকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ছিল রোববার। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি-সাধারণ সম্পাদক। সম্মেলন দেখতে গিয়েছিলেন ফয়সাল। তার ওপর হামলা করতে একটি সংঘবদ্ধ চক্র বাইরে অবস্থান করছে টের পেয়ে তিনি বিষয়টি আওয়ামী লীগ নেতাদের জানান। এরপর বিষয়টি কক্সবাজার সদর থানার ওসিকে জানানো হলে ঘটনাস্থলে যায় পুলিশ।

আওয়ামী লীগ নেতারা ফয়সালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে অনুরোধ জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের ৩ জন সদস্য নিয়ে ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক (এসআই) রায়হান ফয়সালকে একটি অটোরিকশাযোগে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের সদস্য বাড়ানোর এবং পুলিশের গাড়িযোগে ঘটনাস্থল থেকে তাকে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু পুলিশ সদস্যরা অটোরিকশায় ফয়সালকে এবং কয়েকজন ছাত্রলীগ নেতাকে তুলে দিয়ে তাদের পেছনে যেতে থাকেন। কিছুদূর যেতেই সংঘবদ্ধ চক্রটি ফয়সালের ওপর হামলা চালায়। এতে ফয়সাল নিহত এবং অপর ৪ জন আহত হন।

আরও পড়ুন: মৃত্যুকূপ থেকে অপহৃতকে উদ্ধার

এ হামলা আওয়ামী লীগের অন্তর্কোন্দল নয় উল্লেখ করে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জানান, হামলাকারীরা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। হামলাকারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সদস্য কম থাকায় ছাত্রলীগ নেতার প্রাণ রক্ষায় ব্যর্থ হয়েছে পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা জরুরি।

ছাত্রলীগ নেতা ফয়সালের মৃত্যুর ঘটনায় সদর হাসপাতালে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেছেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। পুলিশ তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাই। একই সাথে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গীয়াস, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। এছাড়া সদর হাসপাতালে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিনের সঙ্গে দেখা হলে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা