সারাদেশ

বোয়ালমারীতে ১০ ভিক্ষুক পেল ১০ ছাগল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ১০ জন ভিক্ষুক পেল ১০টি ছাগল। রোববার (৩ জুলাই) বিকেলে সংশ্লিষ্টদের মাঝে সরকারি অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব ছাগল বিতরণ করা হয়।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন ভিক্ষুককে ১০টি ছাগল প্রদান করা হয়। ছাগল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাগল প্রতিপালন ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা অর্জনে সহায়ক হবে বলে আশা করছি। এ ধরনের কার্যক্রম ভিক্ষুকদের জীবনমানের উন্নয়নে সরকারের সদিচ্ছারই বহিঃপ্রকাশ।

আরও পড়ুন: আমি বিবাহিত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা