প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সান নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নং গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মুহরির ছেলে আজিম (১৬), খাদিমপাড়ার পিরেরবাজার পুরান বাড়ির আব্দুল আহাদের ছেলে জাছিম আহমদ (১৬) ও টিলাগড়ের সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১ জন, হাসপাতালে নেওয়ার পথে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মোটরবাইক নিয়ে অন্য জেলায় যাওয়া যাবে না

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও দুইজন মারা যান। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা