সারাদেশ

পটুয়াখালীতে এক মিনিটের টর্নেডোতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীতে আকস্মিক এক মিনিটের টর্নেডোর আঘাতে শাহিন হাওলাদার (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দৈবিক ভাবে প্রাঁণে বেচে যায় সাথে থাকা ছোট মেয়ে মুক্তি আক্তার (১৬)। এসময় টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি বসতঘর ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান দুমরে মুচরে যায়।

রোববার (৩ জুলাই) দুপুরে জেলা শহরের স্বনির্ভর রোডস্থ এলাকায় এমন ঘটনা ঘটে। স্বনির্ভর রোডস্থ এলাকায় সরকারি জমিতে ঘর উঠিয়ে বসবাস করতো শাহিন। এদিকে বিষয়টি নিশ্চিৎ হওয়ার জন্য সদর উপজেলা র্নিবাহী অফিসার জান্নাত আরা নাহিদকে একাধিকবার সরকারী নাম্বারে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ফয়সাল আহম্মেদ বলেন, রোববার দুপুর ১টার দিকে হঠাৎ করে একটি বাতাস ঘুরতে ঘুরতে লাউকাঠি নদী সংলগ্ন রোডস্থ এলাকায় আঘাত হানে এবং সর্বোচ্চ এক মিনিট অবস্থান করে। এ সময় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী শাহিন হাওলাদার তার ছোট মেয়ে মুক্তিকে নিয়ে নদীতে গোসলে যায়। আঘাত হানার সময় তার মেয়ে প্রকৃতি ডাকে টয়লেটে যায়।

কিন্তু টর্নেডোর প্রচন্ড বেগে আঘাতে ধারালো কোন বস্তু শাহিনের গলার অর্ধেক কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। প্রাঁণে বেচে যায় তার মেয়ে মুক্তির। এছাড়াও টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি বসতঘর ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান দুমরে মুচরে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা