প্রতীকী ছবি
সারাদেশ

বোয়ালমারীতে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছে।

আরও পড়ুন: আমারও কষ্ট লাগছে

রবিবার (৩ জুলাই) দুপুরে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) তার শিশু কন্যা প্রত্যাশা বিশ্বাস (৫)।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী কল্পনা মণ্ডল জানান, রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কলিমাঝি ইটভাটা নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি বেপরোয়া ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন: পাচারের টাকা ফেরত আনতে কাজ করছে দুদক

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে। ঘাতক ট্রাকটি খোঁজার চেষ্টা করছি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা