সারাদেশ

বিয়ের আসর থেকে গ্রেফতার

সান নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের আসর থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

এর আগে গ্রেফতারের পর নাম বিভ্রাটে থানা থেকে তাকে ছেড়ে দেয় পুলিশ। গ্রেফতার বাবু তালুকদার (৩৫) উপজেলার আমরবুনিয়া গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে ও তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ভাগনে।

মঠবাড়িয়া থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া থানার এসআই কামরুল ইসলাম ২০১২ সালে সিলেটের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. বাবু তালুকদারকে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে গ্রেফতার করে থানার হাজতে রাখেন। পরে তাকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্রে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি পুলিশ যাচাই করে বুঝতে পারেন মো. বাবু তালুকদারের নামই রাসেল। পরে তাকে শুক্রবার বিকেলে উপজেলার বড়শৌলা গ্রামের বিয়ের আসর থেকে ফের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: চালু হচ্ছে না মোটরসাইকেল

বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, নাম ও গ্রামের অমিল থাকায় তাকে প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে স্থানীয় তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের একটি প্রত্যয়নপত্র পেয়ে আমরা আসামিকে ছেড়ে দিয়েছিলাম। তাকে পুনরায় তার বিয়ের আসর থেকে গ্রেফতার করে আনা হয়েছে। তাকে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা