শায়েস্তাগঞ্জে পুকুর থেকে মানুষের মাথা উদ্ধার
সারাদেশ

শায়েস্তাগঞ্জে পুকুর থেকে মানুষের মাথা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামে গায়েবী গজার মাছের পুকুর থেকে দেহ বিহীন মানুষের মাথা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : নাইজেরিয়ায় হামলায় নিহত ৩০ সেনা

রোববার (৩ জুলাই) সকাল ১১টার দিকে মাথাটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মাথার পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শনিবার (২ জুলাই) হবিগঞ্জ শহরের মাছুলিয়া থেকে মাথাবিহীন উদ্ধার হওয়া কদর আলীর।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার দাউদনগর গ্রামে মাছের ঘাট খ্যাত পুকুর থেকে মাথা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

এদিকে শনিবার (২ জুলাই) সকালে হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর পাড় থেকে কদর আলী (৪৫) নামে ট্রাক্টর শ্রমিকের মাথা বিহীন মানুষের দেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে উদ্ধারকৃত দেহ ও মাথা একই ব্যক্তি কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা