উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সারাদেশ
ধর্ষণ চেষ্টার অভিযোগ

উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা(৫০)'র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী এক নারী।

আরও পড়ুন : পদ্মা সেতুর টোলপ্লাজা ফাঁকা

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৯ জুন থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা ওই নারীকে ভোটার আইডি কার্ড নিয়ে ডাকলে সকাল ৯ টার সময় আইডি কার্ড নিয়ে চেয়ারম্যানের বাড়ীতে যান ভুক্তভোগী নারী।

কিন্তু বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে ঘরের ভিতর ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী ধস্তাধস্তি করে দরজা খুলে দ্রুত রুম থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন : শহরে রেলওয়ে ওভারপাস করার নির্দেশ

ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করেন অভিযুক্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা।

সোমবার(২৭ জুন) এ ঘটনায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টায় এ ব্যাপারে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই শুরু

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা