সারাদেশ

কৌশলে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

সান নিউজ ডেস্ক : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করেছে সেতু কর্তৃপক্ষ। তাই পিকআপে পদ্মা সেতু পারাপার হচ্ছে মোটরসাইকেল।

আরও পড়ুন: পাল্টে গেছে পদ্মা সেতুর চিত্র

সোমবার (২৭ জুন) সকাল থেকে বিকল্প পদ্ধতিতে সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকরা।

টোল প্লাজা থেকে ফেরত যাচ্ছে অসংখ্য মোটরসাইকেল। তবে জরুরি প্রয়োজনে আসা মোটরসাইকেল চালকরা অতিরিক্ত টাকায় পিকআপ ভাড়া নিয়ে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক চালককে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

এছাড়া সেতুর আশপাশে মাইকিং করে যাত্রীদের সতর্ক করছেন সেনাবাহিনীর সদস্যরা। সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করার আহ্বান জানান তারা।

এক মোটরসাইকেল চালক বলেন, ‘সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, তা আমি জানতাম না। পরে ৪০০ টাকা দিয়ে পিকআপে মোটরসাইকেল পার করেছি।’

আরও পড়ুন: প্রথম দিনেই ২ কোটি টাকার টোল আদায়

পুলিশ জানায়, সকাল থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পার হতে পারছে না। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার কারণে সেতু কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে। নিষেধাজ্ঞা শিথিল হলে পুনরায় মোটরসাইকেল চলাচল শুরু হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা