রুহিয়ায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
সারাদেশ

রুহিয়ায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাওয়ের রুহিয়া থানা আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৮ টায় এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

এরপর দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের জন্ম ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলীয় ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি

রুহিয়া থানা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,উপ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,অনিল কুমার সেন,অখিল চন্দ্র রায়,সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরু, যুবলীগ নেতা মো: শাহজালাল,মোস্তাফিজুর রহমান মোস্তফা,ছাত্রনেতা মো: রাব্বি প্রমুখ।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,জাতীয় ৪ নেতা,১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের নিহত এবং ১৯৪৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামীলীগের নিহত নেতৃস্থানীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা