চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ
সারাদেশ

চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মুত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা

মঙ্গলবার (২১ জুন) দিবা গত রাত দেড়টার দিকে পৌর শহরের ডক্টরস ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম শ্রী মতি রতেশ্বর রাণী(৫৫)। তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কালুডাঙা পুঁটিমারি বিলের সুজন চন্দ্র বর্মণের স্ত্রী।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রসব বেদনা নিয়ে শ্রী মতি রতেশ্বরকে ডক্টরস ক্লিনিকে ভর্তি করান স্বজনরা। পরে ক্লিনিকের মালিক ডা. লোকমান হাকিম ও ডা. নজরুল ইসলাম প্রসুতিকে অপারেশন রুমে নিয়ে যান। এর পনের থেকে বিশ মিনিটের মাথায় দায়িত্বরত নার্স মেয়ে বাচ্চা নিয়ে এসে স্বজনদের দেখান। রাত একটার দিকে প্রসুতির ফুফাতো ভাই রতন চন্দ্র বর্মনকে একটি ওষুধ আনতে পাঠান চিকিৎসক। এর কিছুক্ষনের মধ্যেই রতনকে ফোন করা হয় ক্লিনিক থেকে। পরে রোগির অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০

প্রসুতির ফুফাতো ভাই রতন চন্দ্র বর্মন জানান, অপারেশনের পর রোগি অসুস্থ্য হয়ে যায়। তবুও ডাক্তার আমাদের কিছু জানায়নি। পরে রাত একটার দিকে ডাক্তার ওষুধ লিখে দেয়। সেটি আনার জন্য বাজারে যাই। পরে ক্লিনিক থেকে আমাকে ফোন করা হয়। এসে দেখি অ্যাম্বলেন্সে করে রোগিকে রংপুর প্রেরণ করা হচ্ছে। সাথে ক্লিনিকের দুজন ছিল, কিন্তু রাজারহাট পার হওয়ার পর আমার বোন মারা গেলে তাৎক্ষনিক গাড়ি থেকে নেমে ক্লিনিকের লোক দুজন পালিয়ে যায়। অপারেশনের সময় নবজাতকের মাথা কেটে যায় বলেও জানান তিনি।

আরও পড়ুন : বন্যায় ৩৬ দিনে মৃতের সংখ্যা ৪২

এ বিষয়ে ডক্টরস ক্লিনিকের মালিক ডা. লোকমান হাকিম ঘটনার সত্যতা শিকার বলেন, অপারেশনের পর রোগির ঝিকুনি (হেচকি) শুরু হয়। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে রংপুরে প্রেরণ করা হয়েছে। পরে রাস্তায় তিনি মারা যান। তিনি আরো জানান, নবজাতকের মাথা কাটা গেলেও সেটি বোঝা যায় না বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা