সারাদেশ

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.আহছান উল্যাহকে (৬৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আহছান উল্যাহ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, আহছান উল্যাহ উপজেলার চর হাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল। গত নির্বাচনে সে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করে। বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আহছান উল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে পুলিশ ২০পিস ইয়াবা উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা