সারাদেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ! 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী ও সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট ক্লার্ক খোরশেদা বেগম ও মেহেদী নামে দুই কর্মচারীর বিরুদ্ধে।

জানা যায়, সরকারী ভাবে সেবা গ্রহীতাদের কাছ থেকে টিকিট প্রতি ৩ টাকা করে নেওয়া নিয়ম থাকলেও ৫ টা বা তার অধিক টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে ওই দুই কর্মচারীর বিরুদ্ধে।

সত্যতা যাচাইয়ের সরেজমিনে হাসপাতালের টিকিট কাউন্টারে গিয়ে অতিরিক্ত অর্থ আদায়ে সত্যতা পাওয়া যায়। কাউন্টারে থাকা অভিযুক্ত খোরশেদা বেগম ও মেহেদীর কাছে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে জানতে চাইলে ভাংতি না থাকার অযুহাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের কথা স্বীকার করেন।

অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় কিনা এমন প্রশ্নের জবাবে খোরশেদা বেগম আদায়কৃত অতিরিক্ত টাকা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরার কাছে জমা দেওয়ার কথা বলে জানান তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনজুমান আরাকে জানানো হলে তাৎক্ষণিক তাদের দুজনকে অফিস কক্ষে ডেকে জিজ্ঞেস করলে অতিরিক্ত টাকা আদায় ও স্বাস্থ্য কর্মকর্তার নামে নিজেরা আত্মসাৎ করার কথা স্বীকার করেন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে, টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা খোরশেদা বেগম ও মেহেদী দীর্ঘদিন ধরে ভাংতি না থাকার অযুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করে নিজেরাই আত্নসাৎ করে আসছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনজুমান আরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যাতে ৩ টাকার বেশী আদায় না করা হয়। সেবাগ্রহীতারা যাতে অতিরিক্ত টাকা না দেন, সে জন্য কাউন্টারের সামনে লিখে দেওয়া হয়েছে। তাদের অন্যায়ের শাস্তি হিসেবে কাউন্টার থেকে তাদেরকে সরিয়ে নিয়েছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা