শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষা

ক্ষমতা দখলের সুযোগ নেই

সান নিউজ ডেস্ক: ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোনোভাবেই নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার ইসলামপুর কামিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা একাত্তরের হত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী ও যুদ্ধাপরাধের দোসর। পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী। তারাই আবার উদ্যত হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্যদিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে।

এ সময় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিরাজদীখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সমাবেশে সরকার বাধা দেবে না

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ইসলামপুর কামিল মাদরাসার নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা